Friday, June 26, 2026

হিজাব বিতর্ক: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে দায়ের হল মামলা

Date:

Share post:

হিজাব মামলায়(Hijab) হাইকোর্টের(High Court) রায়ে মোটেই খুশি নয় মামলাকারী পক্ষ। আদালতের এহেন রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দেশের একাধিক রাজনীতিবিদ। এহেন পরিস্থিতিতেই এবার হিজাব মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে(Supreme Court) দায়ের করা হল মামলা।

হিজাব মামলায় এদিন হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মবিশ্বাসে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এ ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। পাশাপাশি স্কুল পরিচ্ছদের অঙ্গ হিসেবে হিজাব বা অন্য কোনও আবরণ বা উত্তরীয় নিষিদ্ধ করার কর্নাটক সরকারের সিদ্ধান্তকেও পড়ুয়াদের মৌলিক অধিকারের খর্ব হিসেবে দেখছে না হাই কোর্ট। ফলে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিষিদ্ধই রইল। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধেই এ বার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আন্দোলনকারী পড়ুয়ারা।

আরও পড়ুন:যুদ্ধের জেরে ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ৭০৯ পয়েন্ট নামল সেনসেক্স

এদিকে এই মামলায় অসন্তোষ ক্রমাগত বেড়ে চলেছে। মামলাকারী পড়ুয়াদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব ছাড়া আমরা কলেজে পা রাখব না। আজ আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে অন্যায় করা হয়েছে। আমরা আমাদের দেশেই প্রতারিত অনুভব করছি। আমরা তো শুধু আমাদের অধিকারের কথা বলেছি। যতক্ষন না পর্যন্ত সেই অধিকার আমরা অর্জন করছি, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। অন্যদিকে এই রায়ের পর এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, আদালত যে নির্দেশ দিয়েছে তা সকলের মেনে নেওয়া উচিৎ। স্কুল-কলেজের নিজস্ব ড্রেসকোড সকলের মেনে চলা উচিৎ।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...