Friday, April 3, 2026

বাংলাকে অশান্ত করার চেষ্টা করলে তাদের ছাড়া হবে না, পানিহাটি-ঝালদা নিয়ে মন্তব্য কুণালের

Date:

Share post:

পানিহাটি ও ঝালদায় জোড়া কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘোলা জলে মাছ ধরতে নেমে বিরোধিরা এই ঘটনার জন্য শাসক তৃণমূলকে নিশানা করছে। তারই পাল্টা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। পুলিশকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। তদন্ত শুরু হয়েছে। কারা সুপারি কিলারদের কাজে লাগাচ্ছে সেটা দেখতে হবে। এই ঘটনার মাথায় কারা খুঁজে বের করা হবে। কেউ কোনও অবস্থায় কোনও ছাড় পাবে না।
আগে খুন হলেও ব্যবস্থা নেওয়া হত না। এখন তদন্ত অনেক দ্রুত হয়। পানিহাটি ও ঝালদার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে।”

অন্যদিকে, এই ঘটনার পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলেও মনে করেন কুণাল ঘোষ। তাঁর কথায়, “শান্ত বাংলাকে, উন্নয়নের বাংলাকে পাল্লা দিতে না পেরে বিজেপি এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ওরা প্রতিযোগিতায় পারছে না। ওরা ঘটিয়েছে কিনা সেটা দেখতে হবে। যেহেতু ঘটনাটি তদন্ত সাপেক্ষে, তাই বিস্তারিতভাবে এখনই কোনও বক্তব্য নেই।”

আরও পড়ুন:১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এমএসপি গ্যারান্টি সপ্তাহ পালন করবেন দেশের কৃষকরা

অন্যদিকে, এই ঘটনার জন্য কুনাল ঘোষ একযোগে বিজেপি কংগ্রেস এবং বামেদের তীব্র কটাক্ষ করেছেন। বাম জমানায় মরিচঝাঁপি থেকে সাঁইবাড়ি কিংবা বিজনসেতু হোক বা ৫৫ হাজার বিরোধী কর্মী খুন, অথবা একদা অধীরের খাসতালুক মুর্শিদাবাদে একের পর এক খুনের ঘটনা কিংবা শুভেন্দুর নারদ কাণ্ডের তীব্র সমালোচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

Related articles

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...