Monday, April 6, 2026

PNB Scam:দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক !

Date:

Share post:

আবারও প্রকাশ্যে আর্থিক তছরুপের ঘটনা। ফের শিরোনামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab national bank)। একটি সংস্থার নেওয়া ঋণের কারণে প্রায় ২০০০ কোটি টাকার প্রতারণার শিকার পিএনবি। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে পিএনবি (PNB)এর সবথেকে বড় কর্পোরেট দফতরে।

Assembly: রাজ্যের পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা, রাফ অ্যান্ড টাফ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত এর আগেও এই ধরণের আর্থিক তছরুপের শিকার হয়ে শিরোনামে এসেছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (Punjab national bank)। সাম্প্রতিক অতীতে ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi)বিপুল পরিমানে অর্থ ঋণ দিয়েছিল পিএনবি। পরে জানা যায় নীরব মোদি যে জামিনদারকে(guarantor) ব্যবহার করে ঋণ নিয়েছিলেন তিনি সম্পূর্ণ ভুয়ো। কিন্তু গোটা ঘটনা সামনে আসার আগেই প্রায় ১৪০০০ কোটি টাকা ছুঁয়ে ফেলে ঋণের অঙ্ক। সেই ক্ষত শুকোনোর আগেই ফের প্রতারণার শিকার ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানা যায় ঝণ গ্রাহক সংস্থাটির নাম আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু পাওয়ার। আরবিআইকে (RBI)সম্পূর্ণ তথ্য দিয়ে পিএনবি এর তরফ থেকে জানানো হয়েছে সংস্থাটি মূলত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, যার দফতর তামিলনাড়ুর কাড্ডালোরে। এখনও পর্যন্ত ওই সংস্থাটির জন্য তারা প্রায় ২ হাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকার প্রতারণার শিকার বলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে(Reserve Bank of India)জানিয়েছে পিএনবি। নীরব মোদি কেসের চার বছরের মধ্যেই ফের প্রতারিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর এই ঘোষণার কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তামিলনাড়ুর সংস্থাটিকে ‘ব্যাড অ্যাসেট’ বলে ঘোষণা করেছিল। পাশাপাশি আইএল অ্যান্ড এফএসের প্রায় ১৪৮ কোটি টাকার অনুৎপাদক সম্পদের অ্যাকাউন্টকে জাল অ্যাকাউন্ট বলেও ঘোষণা করেছিল পিএসবি।এবার দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পিএনবি।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...