Friday, April 3, 2026

The Kashmir Files: ‘কাশ্মীর ফাইল্‌স’ দেখার জন্য সরকারি কর্মীদের অর্ধদিবস ছুটি ঘোষণা হিমন্ত বিশ্বশর্মার!

Date:

Share post:

এই মুহূর্তে দেশ জুড়ে চর্চায় রয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। ভূস্বর্গ কতটা ভয়ঙ্কর তার নেপথ্য কাহিনী যেন ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর() এই ছবি যেন কাশ্মীরের(Kashmir) পণ্ডিতদের উপর ঘটে যাওয়া অন্যায়ের বাস্তব দলিল। মুক্তি পাওয়ার পর থেকেই ছবি সুপারহিট, সর্বত্র ‘হাউস্ফুল’ বোর্ড। এই ছবির ভূয়সী প্রশংসা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডে ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। এবার সিনেমা দেখার জন্য অর্ধ দিবস ছুটি ঘোষণা করলেন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himanta Biswa Sarma)।

করোনা পরবর্তীকালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে বিগ বাজেট ছবি। একের পর এক রেকর্ড গড়েছে, এবার সেই তালিকায় যুক্ত ‘দ্য কাশ্মীর ফাইলস্’(The Kashmir Files)। ছবি নিয়ে আলোচনা সর্বত্র। ইতিমধ্যেই মধ্যপ্রদেশে পুলিশকর্মীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে। সে রাজ্যের বিজেপি সরকারের ঘোষণা ,যদি পুলিশকর্মীরা পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি দেখতে চান তাহলে তাঁরা বিশেষ ছুটি পেতে পারেন। এবার অসমের সরকারের আরও বড় ঘোষণা। এবার সেই রাজ্যের সরকারি কর্মচারীদের এই ছবি দেখার জন্য অর্ধ দিবস ছুটি দেওয়া হবে বলে জানিয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।সেক্ষেত্রে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে বলেই ঘোষণা করা হয়েছে। তবে শুধু ছুটি নিলেই হবে না, সিনেমা যে দেখা হয়েছে তার প্রমাণ দিতে হবে অফিসে। সেক্ষেত্রে যেদিন সিনেমা দেখার জন্য অর্ধদিবস ছুটি নেবেন কোনও সরকারি কর্মী, তার ঠিক পরের দিন সিনেমার টিকিটের অংশ জমা দিতে হবে, তবেই বিশেষ ছুটি মঞ্জুর হবে।

প্রসঙ্গত, মঙ্গলবারই সপার্ষদ ছবিটি দেখেছেন মুখ্যমন্ত্রী। তারপরই তিনি টুইট করে ভূয়সী প্রশংসা করেছেন ছবিটির। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও অসমের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...