Saturday, April 4, 2026

পরপর এনকাউন্টার, অসমে ২৪ ঘন্টার মধ্যে মৃত ২ ধর্ষণে অভিযুক্ত

Date:

Share post:

যোগীর দেখানো পথে এবার এনকাউন্টারে আস্থা অসমের(Assam) মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার(Hemant Biswas Sharma)। ২৪ ঘণ্টার মধ্যে দুটি আলাদা এনকাউন্টারে অসমে মৃত্যু হল দুই ধর্ষণে অভিযুক্তের। পুলিশের(police) দাবি পুলিশ হেফাজত থেকে পালানোর সময় গুলি করা হয় অভিযুক্তদের লক্ষ্য করে, তাতেই মৃত্যু হয় তাদের। প্রথম ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গুয়াহাটিতে, এবং দ্বিতীয়টি বুধবার সকালে উদলগিরিতে।

সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল ৩৮ বছর বয়সী রাজেশ মুন্ডার বিরুদ্ধে। তদন্তে অভিযুক্ত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করে তাকে। তবে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। পুলিশের দাবি, তার জেরেই বাধ্য হয়ে গুলি চালায় তারা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পাশাপাশি মঙ্গলবার রাতে গুয়াহাটিতে বিকি আলী নামে এক ধর্ষণে অভিযুক্তকে পুলিশ নিয়ে গিয়েছিল অপরাধের পুনর্নির্মাণের উদ্দেশ্যে। অভিযোগ সেখানেই পুলিশের ওপর হামলা চালায় বিকি। পাল্টা পুলিশ গুলি চালায় তাকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকি আলী নামে ওই ধর্ষণে অভিযুক্তের। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ১৬ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ করার। শুধু বিকি নয় এই ঘটনায় আরও ৩ জন যুক্ত রয়েছে বলে দাবি করেছে পুলিশ তাদের খোঁজ চলছে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

তবে এভাবে একের পর এক ইনকাউনটার ও অভিযুক্তের মৃত্যু স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে। উল্লেখ্য, গত মে মাসে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা তারপর থেকেই এই রাজ্যে এনকাউন্টার পরিমাণ বেড়ে গিয়েছে ব্যাপকভাবে এমনকি মুখ্যমন্ত্রী নিজে অপরাধীদের বিরুদ্ধে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন প্রয়োজনে গুলি চালানোরও নির্দেশ দেন।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...