Friday, June 26, 2026

শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ স্পিকারের, অস্বস্তিতে বিরোধী দলনেতা

Date:

Share post:

বিধানসভায় দাঁড়িয়ে চার বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস গ্রহণ করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বুধবার অধিবেশন কক্ষের ভেতরে চার বিধায়ককে হুমকি দেন বিরোধী দলনেতা। এর বিরুদ্ধে চার বিধায়ক স্পিকারের কাছে লিখিত অভিযোগও করেন।  এরই প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হল।  বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই স্পিকার বিমান বন্দোপাধ্যায় জানিয়ে দেন বুধবারেরর ঘটনার প্রেক্ষিতে  বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গৃহীত হয়েছে।  এই সংক্রান্ত কমিটি ( প্রিভিলেজ কমিটি) তদন্ত করে রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুন:Purulia Councilor Death: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় স্কেচ প্রকাশ পুলিশের

আয়কর হুঁশিয়ারি নিয়ে বুধবার বিধানসভায় তুমুল উত্তেজনা ছড়ায়। বাজেট ভাষণ নিয়ে আলোচনা থেকেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ,  কালিয়াগঞ্জের সৌমেন রায়,  বিষ্ণুপুরেরর তন্ন ঘোষ ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, এর পরই অধিবেশন বয়কট করে বেরিয়ে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে বলেন, ‘কাল আপনার বাড়িতে আয়কর হানা হবে।’ অন্যদিকে, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের অভিযোগ তাঁকে গুলি করে মারার হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা।


এরপরই বিধানসভা কক্ষেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। ওঠে সমালোচনার ঝড়। পরে চার বিধায়ক বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস দিয়েছেন। বাগদার বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ও কালিয়াগঞ্জের সোমেন রায় ওই নোটিসে সই করেছেন। ফলে অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...