Friday, June 26, 2026

ভোটাভুটিতে ত্রিশঙ্কু এগরা পুরসভাও তৃণমূলের দখলে

Date:

Share post:

রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে সরাসরি ১০২টিতে জয়লাভ করে বোর্ড গঠন করেছে শাসক দল তৃণমূল(TMC)। বাকি ৬টির মধ্যে নদিয়ার তাহেরপুরের(Taherpur) দখল নিয়েছে বামেরা, দার্জিলিং গিয়েছে হামরো পার্টির(Hamro Party) দখলে। আর চারটি পুরসভা ত্রিশঙ্কু হয়েছিল। ত্রিশঙ্কুর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভা(Egra Municipality।

সেই ত্রিশঙ্কু এগরা এবার দখলে নিয়ে বোর্ড গড়ল তৃণমূল। বিজেপিকে (BJP)৭-‌৫ ব্যবধানে হারিয়ে জয়ী হল ঘাসফুল শিবির। এগরা পুরসভায় মহাকুমা শাসকের উপস্থিতিতে ১৪ জনের মধ্যে ১২ জন কাউন্সিলর ভোটাভুটিতে অংশগ্রহণ করেন। একজন কংগ্রেস ও একজন নির্দল কাউন্সিলর ভোটদান থেকে বিরত থাকেন। সাতজন কাউন্সিলর তৃণমূলের স্বপন নায়েককে চেয়ারম্যান হিসেবে সমর্থন করেন। অন্যদিকে, বিজেপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী দেবব্রত করন পান পাঁচটি ভোট।

প্রসঙ্গত, এগরা পুরসভার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। পাঁচটিতে জয়ী হয়েছিল বিজেপি। ম্যাজিক ফিগার ছিল আট। যার ফলে ত্রিশঙ্কু হয়ে যায় এই পুরসভা। তবে ভোটাভুটির অঙ্কে জয় হল শাসক দলেরই।

পুরভোটে রাজ্যের চারটি পুরসভা ত্রিশঙ্কু অবস্থায় ছিল৷ এগরা ছাড়াও ঝালদা, চাঁপদানি ও বেলডাঙায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই৷ পুরুলিয়ার ঝালদায় ১২টির মধ্যে পাঁচটি আসনে জয় পায় তৃণমূল, মুর্শিদাবাদের বেলডাঙায় ১৪টির মধ্যে সাতটিতে জয়ী হয় শাসক দল৷ হুগলির চাঁপদানিতেও ২২টি আসনের মধ্যে এগারোটিতে জয়ী হয় তৃণমূল৷ এই পুরসভায় দশটি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা৷ এগরার পর বাকি তিন ত্রিশঙ্কু পুরসভার তৃণমূলের দখলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...