Friday, May 15, 2026

Hong Kong: মর্গে জায়গা নেই, এবার কন্টেনারে রাখা হচ্ছে কোভিডের মৃতদেহ

Date:

Share post:

সারি সারি মৃতদেহ, চারিদিকে শুধু একই ছবি। উপচে পড়ছে মর্গ (Morgue), দেহ রাখার জায়গা নেই কোথাও। কফিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না।মর্গে (Morgue)একের পর এক কোভিড (Covid19)রোগীর মৃতদেহ আতঙ্ক বাড়াচ্ছে কর্মীদেরও। মৃত্যুর সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বুধবার সবথেকে হতবাক করা দৃশ্য দেখা যায় ফু শান (Fu Shan)মর্গের সামনে। সেখানে ট্রাক থেকে মৃতদেহ নামিয়ে কন্টেনারে (Container)ভরা হয়। এই ছবি দেখে শিউরে উঠছে বিশ্ব।

ওমিক্রনের (Omicron) দাপট বাড়ছে সর্বত্র। সংক্রমণ ছড়ানোর পর গত তিন মাসে হংকঙয়ে ১০ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় ৪৫০০ ছাড়িয়েছে। উপচে পড়ছে মর্গ, কম পড়ছে কফিন। অগত্যা কন্টেনারে রাখা হচ্ছে কোভিডের মৃতদেহ। শুধু ফু শান-ই নয়, শহর জুড়ে প্রায় প্রতিটি মর্গেই এক ছবি। কোথাও আর মরদেহ রাখার জায়গা নেই। সে দেশের স্বাস্থ্য আধিকারিকরা বলছেন মৃত্যুর হার বয়স্কদের মধ্যে অনেকটাই বেশি। এঁদের মধ্যে বেশির ভাগই টিকা নেন নি বলেই প্রশাসন সূত্রে খবর।

একদিকে পিপিই কিট পরে মরদেহ ঠিক ভাবে রাখতে ব্যস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। মর্গে জায়গা না থাকায় মরদেহ রাখার জায়গা না থাকায় এ বার শীতাতপ নিয়ন্ত্রিত শিপিং কন্টেনারে দেহ রাখার ব্যবস্থা করছে হংকং প্রশাসন। বুধবারই ট্রাক থেকে এক এক করে মরদেহ নামিয়ে কন্টেনারে ভরতে দেখা গেছে। পাশাপাশি সৎকার কাজের সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর দাবি, মৃতের সংখ্যা যে হারে দ্রুতগতিতে বাড়ছে সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে এবার কফিনের সংখ্যাতেও টান পড়ছে। প্রয়োজন অনুযায়ী কফিন নেই। ইতিমধ্যেই দু’টি বড় জাহাজে করে কফিন নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন হংকঙের প্রশাসনিক প্রধান ক্যারি ল্যাম। পাশাপাশি মৃতের পরিবারের যাতে সৎকারে কোনও সমস্যা না হয় প্রশাসনের পক্ষ থেকে সেদিকেও নজর রাখা হচ্ছে। চিনের ভয়াবহ পরিস্থিতির জেরে একাধিক শহরে লকডাউন জারি করা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম এর উপর জোর দিয়েছে প্রশাসন।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...