Saturday, April 4, 2026

নিহত অনুপম দত্তের বাড়িতে কামারহাটির বিধায়ক, বললেন, মর্মান্তিক ঘটনা

Date:

Share post:

খুন হয়েছেন পানিহাটি পুরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। এবার তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র (MLA Madan Mitra)।

গত রবিবার সন্ধেয় খুন হন পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (Anupam Dutta)৷ ঠিক পরদিনই অনুপম দত্তকে গুলি চালনায় অভিযুক্ত শ্যুটার শম্ভু পণ্ডিতকে গ্রেফতার করে পুলিশ৷ তারপর থেকে একেরপর এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-সম্পর্ক না রাখলে বাবার কাছ থেকে শিক্ষা, বিয়ের জন্য টাকা দাবি করতে পারবে না মেয়ে, বেনজির রায় সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার আগরপাড়ায় অনুপম দত্তের বাড়িতে যান মদন মিত্র (MLA Madan Mitra)। তিনি কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গেও। মদন মিত্র নিহত কাউন্সিলরের স্ত্রী ও মেয়ের হাতে তুলে দেন রামকৃষ্ণের ছবি। এরপর স্থানীয় ক্লাবের সামনে অনুপম দত্তের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘মর্মান্তিক ঘটনা। পরিবারের নিরাপত্তা দিকটা নিশ্চয়ই পুলিশ দেখছে’। এর আগে অনুপম দত্তের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

সিআইডি তদন্তের প্রতি পূর্ণ আস্থা রয়েছে অনুপমের পরিবারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একবার দেখা করার আর্জি জানিয়েছেন নিহত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষি দত্ত। তিনি বলেন, ”উনি আমার মায়ের মতো। ওঁকে অনেক কিছু বলার আছে। সিআইডি এবং পুলিশি তদন্তে আমার অগাধ ভরসা আছে। রাজ্যের সরকারের উপরও আস্থা আছে।”

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...