Saturday, June 27, 2026

Weather Forecast: বঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা! বৃষ্টি কবে?জানাল আবহাওয়া দফতর

Date:

Share post:

চৈত্রের শুরুতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দোলের আগেই অস্বস্তিকর গরম বঙ্গে। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও চড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি পূর্বাভাস নেই বৃষ্টিরও। তবে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আগামী সোমবারই আবহাওয়া বদল হতে পারে বলে অনুমান।

আরও পড়ুন:ফের নিম্নচাপের ভ্রুকুটি! সোমবারই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়


বৃহস্পতিবার সকাল থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরে নাজেহাল রাজ্যবাসী। ইতিমধ্যেই তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি ছুঁয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস। সেইসঙ্গে বাড়ছে আর্দ্রতা। ফলে ঘেমেনেয়ে একসার তিলোত্তমাবাসী। আজ, বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিতের ১ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গেও লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না, যেমন আছে তেমনিই চলবে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৫ দিন বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং আগামী ২ দিন বাড়তে পারে তাপমাত্রা।দেশের বাকি অংশেও বাড়ছে তাপমাত্রার পারদ। পশ্চিম রাজস্থান, কঙ্কন, কেরালা সহ বেশ কিছু রাজ্যে তাপমাত্রা এখনই ৩৮ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...