Tuesday, June 23, 2026

কংগ্ৰেস সভাপতি নয়, অন্য কোন পদ দেওয়া হোক রাহুলকে, চাইছেন বিক্ষুব্ধরা

Date:

Share post:

পাঁচ রাজ্যের লজ্জাজনক হারের পর কংগ্রেসের(Congress) অন্দরে ফের সরব হয়ে উঠেছে বিক্ষুব্ধ জি-২৩(G-23)। দলের অন্তরের ক্ষোভ প্রশমিত করতে রাহুল তৎপর হয়ে উঠলেও জি-২৩ বিক্ষুব্ধদের স্পষ্ট বক্তব্য রাহুলকে তারা কোনভাবেই কংগ্রেস সভাপতি হিসেবে দেখতে চান না। বরং রাহুল গান্ধী সংসদে কংগ্রেসের দলনেতার দায়িত্ব পাক। সম্প্রতি এমনটাই দাবি করেছে এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে।

লজ্জার হারের পর সম্প্রতি সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন জি-২৩ নেতা গুলাম নবী আজাদ। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর বিক্ষুব্ধদের ক্ষোভ কিছুটা প্রশমিত হলেও। বিদ্রোহী শিবিরের তরফে বেশির ভাগ নেতাই দাবি রাহুলকে তারা সভাপতি পদে দেখতে চান না। কারণ রাহুল গান্ধী যেভাবে সভাপতি পদে না থেকেও কংগ্রেসের সব সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন সেটা বন্ধ হোক।

আরও পড়ুন:জেল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পরই খুন যুবক! ঘটনার শিরোনামে সেই পানিহাটি

শুধু তাই নয়, গান্ধী পরিবারের বাইরে সভাপতির পদে আসুক কোন নেতা এমনটাই চাইছেন G-23র বেশিরভাগ বরিষ্ঠ নেতৃত্ব। এবং শচীন পাইলটের মতো কোনো গ্রহণযোগ্য মুখে কংগ্রেস সভাপতি করার পক্ষে মত তাদের। ভোটকুশলী প্রশান্ত কিশোরও নাকি কংগ্রেসে যোগদান নিয়ে আলোচনার সময় এই ধরনের প্রস্তাবই দিয়েছিলেন। যদিও সরকারিভাবে এ নিয়ে কোনওপক্ষই মুখ খোলেনি। তবে ২৪ এর লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে ফিরতে হলে যত দ্রুত সম্ভব এই রাস্তা অবলম্বন করতে হবে বলে দাবি করেছে শীর্ষ নেতৃত্ব। সিদ্ধান্ত নিতে যত দেরি হবে ততোই পিছিয়ে পড়বে বলে মনে করছেন জি-২৩র বিক্ষুব্ধ নেতৃত্বরা।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...