Sunday, March 15, 2026

দু’দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে রয়েছে বৈঠক

Date:

Share post:

ভারত সফরে এলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (PM Fumio Kishida)। ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন কিশিদা। গত বছর দায়িত্ব নেওয়ার পর এটাই কিশিদার প্রথম ভারত সফর। ভারত পৌঁছেই নয়াদিল্লির (New Delhi) হায়দ্রাবাদ হাউসে (Hyderabad House) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেন কিশিদা। পরে দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বলে জানা গিয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরের আগে তিনি জানিয়েছিলেন, “আমি ভারত এবং তারপর কম্বোডিয়া সফরে যাচ্ছি,” তিনি আরও বলেন, “আমি আন্তর্জাতিক ঐক্যের গুরুত্বের উপর জোর দিতে চাই এবং নিশ্চিত করতে চাই যে জাপান ও ভারত বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে।”

আরও পড়ুন: ইউক্রেনের মাটিতে এবার ব্যালিস্টিক মিসাইল হামলা রাশিয়ার

২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন আক্রমণের পর থেকে জাপান প্রায় ১২ জন রাশিয়ান ব্যক্তি ও সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া ইউক্রেনীয় শরণার্থীদের নিজের দেশে গ্রহণ করেছে।

এর আগে চারবার মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ফুমিও কিশিদার (Fumio Kishida)। তবে সেই সময় তিনি ছিলেন জাপনের বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ভারত সফরে এলেন তিনি। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় নাগরিকত্ব আইন ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে বাতিল হয়েছিল সেই সফর।

আরও পড়ুন: হিজাব বিতর্কে কর্ণাটক সরকারের হুঁশিয়ারি, পরীক্ষা বয়কট করলে মিলবে না দ্বিতীয় সুযোগ



spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...