Tuesday, June 23, 2026

ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা ড্রোন! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ভারত-বাংলাদেশ সীমান্তে চিনা ড্রোন উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পেট্রাপোলে ভারত-বাংলাদেশ সীমান্তে। ড্রোন (Drone) উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ (Police)। সেটি ৫০০ গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম বলে পুলিশ সূত্রে খবর।

শনিবার সকালে পেট্রাপোল সীমান্তে চাষের জমিতে ড্রোনটি (Drone) প্রথম দেখেন কৃষকরা। খবর যায় পেট্রোল থানায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

আরও পড়ুন: দু’দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে রয়েছে বৈঠক

পুলিশ সূত্রে খবর, ড্রোনটিতে চিনে (China) তৈরির ছাপ রয়েছে। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্তে কে বা কারা এই ড্রোন পাঠিয়েছে তা নিয়ে চিন্তা বেড়েছে। জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ৫০০ গ্রাম ওজনের বস্তু বহনে সক্ষম ড্রোনটি পাচারের উদ্দেশে পাঠানো হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিএসএফের সঙ্গে কথা বলতে পারে বনগাঁ থানার পুলিশ।


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...