Wednesday, June 24, 2026

India Team: বিশ্বকাপে ফের হার ভারতের, অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারল মিতালি রাজের দল

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপে (ICC World Cup) ফের হার ভারতের ( India)। শনিবার অস্ট্রেলিয়ার ( Australia) কাছে ৬ উইকেটে হারল মিতালি রাজের( Mithali Raj) দল। এই হারের ফলে পরের পর্বে যাওয়া কঠিন হয়ে গেল ভারতের। পরের পর্বে যেতে গেলে বাকি দুই ম‍্যাচ জিততেই হবে টিম ইন্ডিয়াকে। পরের দু’টি ম্যাচে মিতালিদের খেলতে হবে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিরুদ্ধে।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান করে ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন অধিনায়ক মিতালি রাজ, যশ্তিকা ভাটিয়া এবং হরমনপ্রীত কৌর। ৬৮ রান করেন মিতালি রাজ। ৫৯ রান করেন যশ্তিকা। ৫৭ রান করেন হরমনপ্রীত। অজিদের হয়ে তিন উইকেট নেন ডার্সি ব্রাউন। দুটি উইকেট নেন আলানা কিং। একটি উইকেট নেন জোনাসেন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব‍্যাটিং মেগ ল্যানিংয়ের। ৯৭ রান করেন তিনি। ৭২ রান করে হেইলি। ভারতের হয়ে দুই উইকেট নেন পুজা বস্ত্রকার। একটি করে উইকেট নেন মেঘনা সিং এবং স্নেহা রানা।

আরও পড়ুন:Asia Cup: ফের ফিরছে এশিয়া কাপ, শ্রীলঙ্কায় বসবে এই প্রতিযোগিতার আসর

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...