Saturday, April 4, 2026

ইউক্রেনের মাটিতে এবার ব্যালিস্টিক মিসাইল হামলা রাশিয়ার

Date:

Share post:

ইউক্রেনের(Ukraine) মাটিতে হামলার ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে রাশিয়া(Russia)। বারবার বৈঠকেও মেলেনি কোন রফা সূত্র। এই পরিস্থিতিতে জেলেনস্কির দেশে এবার হাইপারসনিক মিসাইল হামলা চালালো পুতিনের দেশ।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইউক্রেনের ইভানো-ফ্রানকিভিস্ক এলাকায় মাটির তলায় বিপুল অস্ত্রসম্ভার ছিল ইউক্রেনের। রাশিয়ার উপর পালটা হামলা চালাতে প্রচুর মিসাইল জড়ো করা হয়েছিল সেখানে। সেই অস্ত্রসম্ভারেই সরাসরি হামলা চালানো হয়েছে। ছোঁড়া হয়েছে হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ‘কিনঝল’ (Kinzhal Missile)।

আরও পড়ুন:Sex Racket-Goa : গোয়া পুলিশের তৎপরতায় মধুচক্রের পর্দা ফাঁস, ধৃত বলিউড অভিনেত্রী

উল্লেখ্য, ২৪ দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আর এই যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নানা বিধ জৈব অস্ত্র ব্যবহারের। যদিও সে সমস্ত অভিযোগ রাশিয়া স্বীকার করেনি। তবে প্রথমবার ইউক্রেনের মাটিতে কোনরকম ব্যালিস্টিক মিসাইল হামলার কথা এই প্রথমবার স্বীকার করে নিল রাশিয়া প্রশাসন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...