Friday, April 3, 2026

হিজাব বিতর্কে কর্ণাটক সরকারের হুঁশিয়ারি, পরীক্ষা বয়কট করলে মিলবে না দ্বিতীয় সুযোগ

Date:

Share post:

আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশের আগে যেসব ছাত্রী হিজাব বিতর্কের(Hijab row) জেরে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা নতুন করে পরীক্ষায় বসার সুযোগ পেতে পারেন। তবে নির্দেশের পর যারা পরীক্ষা বয়কট(exam boycot) করেছেন তারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না। সম্প্রতি এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কর্নাটক সরকারের(Karnataka Government) তরফে।

এ প্রসঙ্গে কর্নাটকের আইন বিষয়ক মন্ত্রী মধু স্বামী জানিয়েছেন আদালতের নির্দেশের আগে যারা পরীক্ষা দেয়নি তাদের বিষয়টা মানবিকতার সঙ্গে দেখছে সরকার। সরকার মনে করে খানিকটা আবেগের বশবর্তি হয়ে অনেকেই পরীক্ষা দেয়নি। তাই তাদের বিষয়টা বিবেচনা করার প্রয়োজন। তবে আদালতের নির্দেশের পরও ইচ্ছাকৃতভাবে যারা পরীক্ষা বয়কট করছেন তাদেরকে নতুন করে আর কোন সুযোগ দেওয়া হবে না। ফলস্বরূপ সরকারের এহেন কঠোর পদক্ষেপ বহু ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:রাশিয়াতে যুদ্ধবিরোধী আওয়াজ উঠতেই ‘আবর্জনামুক্ত’ করার হুমকি পুতিনের!

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ আবস্তি, জাস্টিস কৃষ্ণ দীক্ষিত এবং জাস্টিস জে এম কাজিকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ। তবে সরকারের তরফে নতুন করে এহেন নির্দেশিকা জারি হওয়ার পর পরীক্ষার্থীদের দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য স্মরণ করেছেন রাজ্যের বিরোধী দল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ গৌরা। উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা সংক্রান্ত মামলায় আদালতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। এর ফলে হাই কোর্টে জয় হয়েছে বিজেপি পরিচালিত কর্নাটক সরকারেরই। তবে আদালতের এহেন রায় রীতিমতো অখুশি লক্ষ লক্ষ মুসলিম পড়ুয়া।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...