Saturday, March 14, 2026

KKR: সিএসকের বিরুদ্ধে নামার আগে বিশেষ বার্তা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়রের

Date:

Share post:

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২( IPL 2022)। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস (CSK)। তারই প্রস্তুতি ব‍্যস্ত দুই শিবির। গত মরশুমে অল্পের জন্য শিরোপা জেতা থেকে বঞ্চিত হয়েছিল কেকেআর। ফাইনালে সিএসকের কাছে হারতে হয়েছিল নাইটদের। কিন্তু এবার নবসজ্জিত কলকাতা নাইট রাইডার্স মরিয়া নিজেদের তৃতীয় আইপিএল খেতাব জয়ের জন্য। আইপিএলের ম‍্যাচের নামার আগে সেই কথা শোনা গেল নাইটদের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়রের গলায়।

এদিন এক সাক্ষাৎকারে শ্রেয়াস বলেন, “কেকেআর সর্বদাই আগ্রাসী। এবং দল হিসেবে ভয়ডরহীন। প্রথম বল থেকেই, ওরা আপনার উপর আক্রমণ করে আপনাকে পিছনের পায়ে ঠেলে দেবে। আর অবশ্যই, আপনাকে সেরকম মানসিকতা রাখতে হবে। আমিও এই একই মানসিকতা নিয়ে চলি যখনই আমি ব্যাট করতে নামি, এবং আমি যখন অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিই। আমি আমার ক্রিকেটারদের থেকেও এই মানসিকতা চাই। যদি এমনটা কোচের তরফ থেকে আসে, তাহলে তা আরও ভালো কারণ এই এনার্জিটা কোচ ও অধিনায়কের তরফ থেকেই প্রদান করা হয়।”

এরপাশাপাশি শ্রেয়স আরও বলেন,”আমি খুবই খুশি এত বছর ধরে কেকেআর যে মানসিকতা ও পরিকল্পনাকে প্রতিপালন করেছে। বিশেষত, আমারও একই ধরণের মানসিকতা রয়েছে, বাইরে যাও আর নিজেদের সর্বস্ব দাও এবং মাঠ ছেড়ে যাওয়ার সময়ে কোনও আক্ষেপ রাখা যাবে না। যাই করো না কেন, সেটি দলের জন্য করতে হবে এবং নিজেকে দ্বিতীয় স্থানে রাখতে হবে। আমার মনে হয় এই মানসিকতাই আমি অধিনায়ক হিসেবে নজর দিতে চাই।”

২৬ মার্চ থেকে শুরু আইপিএল। কত নম্বরে ব‍্যাট করতে নামবে কেকেআর অধিনায়ক? এর জবাবে শ্রেয়স বলেন, “কোনও এক দিন আমাকে পাওয়ার হিটারের ভূমিকা নিতে হতে পারে, কোনও দিন হয়তো আমাকে ইনিংস গড়তে হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পাল্টাবো। কোনও এক জন রোজ ইনিংস গড়বে সেটা হতে পারে না। তোমার দিন হলে দলকে ম্যাচ জিতিয়ে ফিরতে হবে তোমাকে। আমি নিজে তিন নম্বরে ব্যাট করতে ভালবাসি। আমার মনে হয় ওটাই আমার জায়গা। তিন নম্বরে আমি অনেক দিন ধরে ব্যাট করছি। তবে দল যেখানে চাইবে, আমি সেখানেই ব্যাট করতে রাজি।”

আরও পড়ুন:Lakshya Sen: অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ই লক্ষ‍্য ভারতীয় শাটলার লক্ষ‍্য সেনের

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...