Tuesday, June 23, 2026

Russia Ukraine War: আরও বিধ্বংসী হামলা, রুশ সেনার আগ্রাসন রুখতে রেললাইন উড়িয়ে দিল ইউক্রেন

Date:

Share post:

দিন যত বাড়ছে রুশ আগ্রাসন ততই জোরালো হয়ে উঠছে। যুদ্ধের ২৫তম দিনেও কিভ দখলে মরিয়া রুশ সেনা। ইতিমধ্যেই শুধু কিভেই মৃত্যু হয়েছে ২২৮ জনের। এরমধ্যে রয়েছে একাধিক শিশু ও মহিলা। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছে অস্ত্রভাণ্ডার। তাই সেগুলি ধ্বংস করতে হাইপারসনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করা হচ্ছে। রুশ সেনাদের রুখতে বেলারুশ সীমান্তে রেল লাইন উড়িয়ে দিল ইউক্রেন।

আরও পড়ুন:Accident:চলন্ত গাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের

যুদ্ধের ২৪তম দিনে এই সাংঘাতিক ক্ষেপনাস্ত্রের ব্যবহার করে রাশিয়া। পশ্চিম ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভক্স এলাকার ডেলইয়াটিনের সামরিক অস্ত্রগারে এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভূগর্ভের ওই অস্ত্রাগারে মূলত ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের যন্ত্রাংশ রাখা থাকত। অন্যদিকে ইউক্রেনের মূল জাহাজ নির্মাণকেন্দ্র কৃষ্ণ সাগরের ধারে মাইকোলাইভেও হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, রাশিয়া ভ্যাকুয়াম বোমারও ব্যবহার করেছে।

রুশ হামলায় ধ্বংস হওয়া মারিউপোলের প্রেক্ষাগৃহ থেকে ১৩০ জনকে উদ্ধার করা হয়েছে। শনিবার ১০টি মানবিক করিডর (হিউম্যানিটারিয়ান করিডোর) খোলার ব্যাপারে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। তার মধ্যে একটি মারিউপোলে।
ইউক্রেন সরকার জানাচ্ছে, সে দেশের বসতবাড়ি, স্কুল, হাসপাতাল, বাজার— কিছুই রেহাই পাচ্ছে না রাশিয়ার আক্রোশ থেকে।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...