Friday, April 3, 2026

WHO update: কেন বাড়ছে করোনা, কারণ জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Date:

Share post:

দেশে করোনা (Corona)গ্রাফ নিম্নমুখী কিন্তু বিদেশের ছবি বাড়াচ্ছে উদ্বেগ। ইউরোপ(Europe) জুড়ে করোনার(Corona) থাবা ক্রমশ চওড়া হচ্ছে। চিন কিংবা দক্ষিণ কোরিয়ার(South Korea) মতো দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দিকে দিকে শুধুই মৃত্যু মিছিল। সেই তুলনায় স্বস্তি দেশের ছবিতে,  দীর্ঘ সময় পর দু’হাজারের নিচে নেমেছে সংক্রমণ। কিন্তু যেভাবে করোনা (Corona) ব্যাট করতে শুরু করেছে তাতে ‘সিঁদুরে মেঘ’ দেখে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা( World Heath Organization)। তিনটি ভুল পদক্ষেপেই ফের বাড়তে শুরু করেছে সংক্রমণ বলছেন কোভিড বিশেষজ্ঞরা।

শনিবারই কোভিড ১৯(Covid 19) এর টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ  সকলকে সচেতন করে বলেছেন করোনাকে হালকা ভাবে নেওয়ার কারণেই আজকের এই পরিণতি। তিনি বলছেন করোনার অতিমারীর ক্ষমতা আর প্রভাব শেষ হয়ে গেছে (Pandemic is over) , এই ভুল ধারণার বশবর্তী হয়ে মানুষ নিজেরাই বিপদ ডেকে এনেছেন। পাশাপাশি ‘ওমিক্রন’কে সেভাবে গুরুত্ব না দেওয়া মস্ত বড় ভুল হয়েছে বলেই জানান তিনি। তিনি আরও বলেন যে ‘ওমিক্রনই করোনার শেষ স্ট্রেন’ এই ভ্রান্ত ধারণার খেসারত দিতে হবে আমাদের। এইসব কারণ খুবই বিভ্রান্তিমূলক বলে তিনি দাবি করেছেন।

Weather Forecast: বাড়ছে তাপমাত্রা, ‘অশনি’র জেরে কী স্বস্তির বৃষ্টি রাজ্যে?

বিশ্বের বিভিন্ন দেশে ফের সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী,‘হু’ বলছে ,অতিমারী এখনই শেষ হচ্ছে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সংক্রমণের হার বেড়েছে ৮ শতাংশ। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে এখন আর কোনও ভাবেই করোনাকে হালকা ভাবে নেওয়া যাবে না সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও ভারতের জন্য এখনই মারাত্মক ভয়ের কিছু নেই বলছেন আই সি এম আর এর ডাক্তাররা। তাঁদের মতে অন্য দেশে সংক্রমণ বাড়লেই যে ভারতেও বাড়বে, তার কোনও মানে নেই। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে এখনও সমস্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শই দিচ্ছে ICMR।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...