Monday, February 23, 2026

ভালো কাজের স্বীকৃতি: যক্ষ্মা নিবারণে সোনা-ব্রোঞ্জ জয় বাংলার ২ জেলার

Date:

Share post:

ফের বাংলার মুকুটে পুরস্কারের পালক। যক্ষ্মা নিবারণ কর্মসূচিতে কেন্দ্রের স্বীকৃতি পেল বাংলার দুই জেলা। দেশের ২০১টি জেলা যক্ষ্মা (Tuberculosis) নিবারণ প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। সেখানেই স্বর্ণ পদক পেয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapur), ব্রোঞ্জ পদক পেয়েছে নদিয়া (Nadia)। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে পৌঁছেছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠি।

৩৩টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চল এই প্রতিযোগিতায় অংশ নেয়। যক্ষ্মা নিবারণে ভাল কাজের জন্য পূর্ব মেদিনীপুর-সহ দেশের আরও ৮টি জেলা স্বর্ণ পদক পেয়েছে। স্বর্ণ পুরস্কার হিসেবে ১০ লক্ষ টাকা পাবে পূর্ব মেদিনীপুর।

যক্ষ্মা রোগীদের সঠিক তথ্য জানতে রোগীদের তথ্য দিলে ওষুধ বিক্রেতা ও ল্যাব কর্তৃপক্ষ ৫০০ টাকা করে ইনসেনটিভ পাবে বলে ঘোষণা করে স্বাস্থ্য দফতর। কারণ, কারও যক্ষ্মা হলে তা সরকারকে জানাতেই হবে।

কিন্তু বেসরকারি হাসপাতালে বা চিকিৎসকের কাছে চিকিৎসা করালে বেশিরভাগ ক্ষেত্রেই তথ্য সরকারের কাছে পৌঁছয় না। সেই কারণেই এই পদক্ষেপ করে সরকার। তথ্য সংগ্রহের জন্য জয়েন্ট এফোর্ট এলিমিনেশন টিবি নামে বেসরকারি একটি সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়। তথ্য পাওয়ার পরে রোগ নিবারণে আরও বেশি ভাবে উদ্যোগ নেয় রাজ্য তথা জেলা প্রশাসন। তারই স্বীকৃতি মিলল এবার।

আরও পড়ুন- TMC: বালিগঞ্জ-আসানসোল উপনির্বাচনে মমতা-অভিষেকসহ তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠাল তৃণমূল

 

spot_img

Related articles

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান: শুভ্রাংশুকে আগলে মুকুলের শেষযাত্রায় অভিষেক

বিধানসভা থেকে হালিশহর মহাশ্মশান- পরিবারের সদস্যের মতো মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে...

তামিলনাড়ুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: বাদ পড়লো কত!

আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই তামিলনাড়ুতে (Tamil Nadu final voter list) প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ২৮...