Saturday, June 20, 2026

Weather-Bengal : উত্তরে হালকা বৃষ্টি হলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গে গরম আরো বাড়বে

Date:

Share post:

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। গরম আরো বাড়বে। আজ ও কাল অর্থাৎ সোম ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর -পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এখন যেমন স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি বেশি রয়েছে সেরকমই থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং , কালিম্পং -এ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু সেটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে রয়েছে । সোমবার সন্ধ্যের পরে এই গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর দিকে এগিয়ে গিয়ে মায়ানমার উপকূলের দিকে পৌঁছবে। এবং ২৩ তারিখ সকালে মায়ানমারে পৌঁছাবে। তবে এর কোনো প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না। শুধুমাত্র উত্তর আন্দামানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...