Saturday, April 4, 2026

জল্পনা সত্যি, আপের টিকিটে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন হরভজন সিং

Date:

Share post:

জল্পনা ছিল আম আদমি পার্টির(AAP) টিকিটে রাজ্যসভা(Rajyasabha) যেতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং(Harvajan Singh)। এবার সেই জল্পনাতেই শিলমোহর মিলল। আপের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, পাঞ্জাবের স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্ব হরভজনকে দিতে পারে ভগবন্ত মানের সরকার।

পাঞ্জাবের ৫ টি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে আগামী মাসে। সোমবার এই ৫ আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এই পরিস্থিতিতে আজই প্রকাশ্যে এলো এই ৫ আসনের মধ্যে একটি আসনে প্রার্থী হবেন প্রাক্তন ক্রিকেটার হরভজন। এর পাশাপাশি রাজ্যসভার আরও দুটি আসনে ২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে আপ। তাঁরা হলেন দিল্লির জল বোর্ডের ভাইস চেয়ারপার্সন রাঘব চাড্ডা ও আইআইটির অধ্যাপক ড. সন্দীপ পাঠক। প্রসঙ্গত, জাতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে পাঞ্জাবের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর সঙ্গে সাক্ষাত করেছিলেন হরভজন। তখন জল্পনা ছড়ায় হয়ত কংগ্রেসে যোগ দেবেন তিনি। যদিও সেই জল্পনার কথা স্পষ্টভাবে খারিজ করে দেন তিনি। এরপরই হরভজনকে নিয়ে নতুন জল্পনা তৈরি হয় তিনি হয়ত যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে। আর সেই জল্পনাতেই শিলমোহর পড়তে চলেছে এবার।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...