Friday, April 3, 2026

Karnataka:রুশ হামলায় নিহত ভারতীয় পড়ুয়ার দেহ চিকিৎসা বিজ্ঞানের জন্য দান করা হবে

Date:

Share post:

ইউক্রেনে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গিয়েছিলেন। কিন্তু ইউক্রেনে রুশ হামলায় সে পড়া আর সম্পূর্ণ হয়নি। খাবার কিনতে গিয়ে রুশ সেনার গোলায় প্রাণ হারান খারকিভ ইউনিভার্সিটির চতুর্থবর্ষের মেডিক্যাল ছাত্র নবীন শেখরাপ্পা। তাঁর দেহ সোমবার কর্ণাটকে ফিরতে চলেছে তাঁর পরিবারের কাছে।তবে নবীনের দেহ শেষকৃত্য করা হবে না।বরং তা চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে দান করা হবে। এমনটাই জানিয়েছেন নবীনের বাবা।

আরও পড়ুন: Cyclone: ধেয়ে আসছে অশনি! উপকূলে আছড়ে পড়ার আগেই শুরু বৃষ্টি

নবীনের বাবা শেখরাপ্পা গৌদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার ছেলে চিকিৎসা জগতে অবদান রাখতে চেয়েছিল। তাই আমরা এখন একটাই কাজ করতে পারি, ওঁর দেহ চিকিৎসাবিজ্ঞানের জন্য উৎসর্গ করতে পারি। যাতে অন্য পড়ুয়াদের সাহায্য হয়।”তিনি জানান, ‘আমরা তাঁর দেহ দেবানগরীর এসএস ইনস্টিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ সেন্টারে দান করব।’


প্রসঙ্গত, গত ১ মার্চ খারকিভে বাঙ্কার থেকে বেরিয়ে খাবার কিনতে গিয়ে দোকানের সামনে রুশ মিসাইল আছড়ে পড়ায় মৃত্যু হয় তাঁর।শনিবার নবীনের দেহ পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে এয়ারলিফট করে দুবাইয়ে আনা হয়। সোমবার দুবাই থেকে বেঙ্গালুরুতে নবীনের মরদেহ পৌঁছনোর কথা রয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...