Wednesday, June 24, 2026

চোর সন্দেহে গণপিটুনি, আহত  ব্যক্তি আশঙ্কাজনক

Date:

Share post:

চোর সন্দেহে এক ব্যক্তিকে গণধোলাই এর অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার কন্যাদিঘী এলাকায়। আহত ব্যক্তির নাম গণেশ সরেন(৪২)। তিনি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বামনগোলা থানার তেনাপীড় এলাকায় প্রতিবছরের মতো এবারও বাউল গানের মেলা বসেছিল। সেই মেলায় গান শুনতে গিয়েছিলেন গণেশ সরেন। শুনতে শুনতে গভীর রাত হয়ে যায়। সেখানেই একটি দোকানের পাশে ঘুমিয়ে পড়েন। এরপর গভীর রাতে ওই ব্যক্তিকে চোর সন্দেহে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই ওই ব্যক্তিকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় বামনগোলা থানার অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...