Saturday, April 4, 2026

Sonam Kapoor : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা? সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নিজেই জানালেন সোনম

Date:

Share post:

মা হতে চলেছেন সোনম কাপুর। আপাতত তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। বলিউড তারকা অনিল কাপুরের ছোট মেয়ে রিয়ার বিয়ের সময় থেকেই সোনমের মাতৃত্ব নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। বিয়েতে দিদি যথেষ্ট করেই সাজগোজ করেছিলেন। আর তখন থেকেই সোনমের হাবভাব- হাঁটাচলা নজরে পড়ে গিয়েছিল সমালোচকদের ।

 

কিন্তু এ বিষয়ে মুখ কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। এবার নিজেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন। হোলির পরের দিনই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বেবি বাম্পের ছবি দিলেন সোনম। স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে প্রেগন্যান্সি ফটোশ্যুট করিয়েছেন হবু মা। ছবিতে দেখা যাচ্ছে, আনন্দের কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন সোনম কাপুর। দু’জনেরই হাত আলতো করে রাখা বেবি বাম্পের উপর।

 

কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে চলতি বছরের অগাস্ট মাসে সোনম কাপুর সন্তানের জন্ম দেবেন । তবে সন্তানের জন্ম এদেশে হবে নাকি সে সময় তিনি লন্ডনে স্বামীর কাছে থাকবেন তা এখনো জানা যায়নি। আপাতত চিকিৎসকের তত্ত্বাবধানে অত্যন্ত সাবধানে রয়েছেন অভিনেত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...