Saturday, March 28, 2026

সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন ‘কারহালের বিধায়ক’ অখিলেশ যাদব

Date:

Share post:

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কারহাল কেন্দ্র থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির(SP) প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)। এদিকে লোকসভাতে সাংসদ পদেও বহাল তিনি। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার নিজের সাংসদ(MP) পদ থেকে ইস্তফা দিলেন অখিলেশ।

দেশের আইন অনুযায়ী একই ব্যক্তি দুটি আইন সভায় একত্রে থাকতে পারেন না। যেকোনো একটি আইনসভা তাকে বেছে নিতে হয়। সেই আইন মেনে উত্তরপ্রদেশের বিধায়ক হিসেবে থাকার সিদ্ধান্ত নিলেন অখিলেশ। মঙ্গলবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। পাশাপাশি লোকসভা থেকে নিজের ইস্তফার কারণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অখিলেশ যাদব। তিনি বলেন, ২০২৪ লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের নিজের দলকে শক্তিশালী করতে চান৷ উত্তরপ্রদেশে কোণায় কোণায় সমাজবাদী পার্টির সদস্য সংখ্যা বৃদ্ধি ও নানান কর্মসূচীর মাধ্যমে সরকার পক্ষকে আক্রমণ-প্রতিবাদ আন্দোলন গড়ে তুলবেন৷ অখিলেশের পাশাপাশি এদিন লোকসভা থেকে ইস্তফা দিয়েছেন সমাজবাদী পার্টির আর এক সাংসদ আজম খান।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...