Friday, June 26, 2026

তালিবানের বিরুদ্ধে মামলা করতে চলেছে নিহত চিত্রসাংবাদিক দানিশের পরিবার

Date:

Share post:

জঙ্গি গোষ্ঠী তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছে ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর (Photojournalist Danish Siddiqui) পরিবার। কান্দাহারে নিহত হন পুলিৎজার জয়ী ভারতীয় চিত্রসাংবাদিক। সেখানকার অশান্ত পরিস্থিতির ছবি তুলতে গিয়েছিলেন দানিশ। আফগান সেনাবাহিনীর সঙ্গে থেকে কাজ করছিলেন তিনি। ২০২১ সালের ১৬ জুলাই কান্দাহারের স্পিন বোলডাক জেলায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন দানিশ।

আরও পড়ুন: ইউক্রেন ইস্যুতে ভারতের ভূমিকায় ক্ষুব্ধ আমেরিকা, তীব্র প্রতিক্রিয়া বাইডেনের

আজ অর্থাৎ মঙ্গলবার তালিবানের (Taliban) বিরুদ্ধে মামলা করতে চলেছেন দাশাহিদ (Photojournalist Danish Siddiqui) বাবা আখতার সিদ্দিকী ও মা শাহিদা আখতার। বিবৃতি জারি করে নিহত সাংবাদিকের পরিবারের তরফে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হতে চলেছেন দানিশের পরিবার। মামলায় দানিশ খুনে বহু শীর্ষ তালিবান নেতা ও জঙ্গিদের অভিযুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, দানিশের পরিবারের এহেন  পদক্ষেপ অনেকাংশে প্রতীকী। আন্তর্জাতিক আদালত বা আইন কোনও সময়েই সেই অর্থে পালন করেনি তালিবান (Taliban) জঙ্গি গোষ্ঠী। তবে এই মামলা তালিবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মত গড়ে তুলবে এবং কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন: তালিবানের রক্তচক্ষু উপেক্ষা করে স্কুল চালাচ্ছেন সাহসিনী, পড়তে আসে মেয়েরাও

আফগানিস্তানে (Afghanistan) তালিবানের একের পর এক অত্যাচারের ছবি সামনে এসেছে। গোটা বিশ্ব জেনেছে মহিলাদের উপর অত্যাচারের কথা। সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, জেহাদিদের রাজত্বে কাজ হারিয়েছেন কমপক্ষে ৬ হাজার আফগান সাংবাদিক। এছাড়া সত্য তুলে ধরার জন্য তালিবানের হাতে প্রাণ হারিয়েছেন একাধিক সংবাদকর্মী।



Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...