Saturday, April 4, 2026

ফের শিরোনামে যোগী রাজ্য, বিষ মেশানো চকোলেট খেয়ে মৃত ৪ শিশু

Date:

Share post:

রামপুরহাট অগ্নিকাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি তোলপাড়, ঠিক তখনই উত্তরপ্রদেশের কুশীনগর জেলার কাশ্য অঞ্চলে বিষাক্ত চকোলেট খেয়ে মৃত্যু হল চারটি শিশুর। তাদের মধ্যে তিনজনই ভাই-বোন বলে জানা গিয়েছে। বুধবার সকালেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: The Kashmir Files:ব্যবসা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির, আক্ষেপ করলেন ছবির পরিচালক

যদিও শিশুমৃত্যুর এই ঘটনা নিয়ে এখনও কোনও প্রশ্নই ওঠেনি। এমনকি অভিযুক্ত কাউকেই আটক বা গ্রেফতারেরও কোনও খবর নেই। এখানেই বিজেপি সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের নাম মঞ্জনা (৫), সুইটি (৩) ও সমর (২)। তারা তিনজন ভাই-বোন। চতুর্থ শিশুটির নাম অরুণ। তার বয়স পাঁচ বছর। তারা সবাই কাছাকাছি বাড়িতে থাকত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বিষ মেশানো চকোলেট ফেলে রেখে যায়। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। তাঁদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই মৃত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই বিষ মেশানো চকোলেট ফেলে রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়দের অভিযোগ চারটি শিশু অসুস্থ হয়ে পড়লে অনেক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে অ্যাম্বুলেন্স ডাকা হয়।কিন্তু যথাসময়ে অ্যাম্বুলেন্স ঠিক সময়ে না আসায় শিশুদের মৃত্যু হয় বলে তাঁদের অভিযোগ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে মৃতদের পরিবারদের সাহায্যের কথা জানিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...