Thursday, June 4, 2026

The Kashmir Files:ব্যবসা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির, আক্ষেপ করলেন ছবির পরিচালক

Date:

Share post:

ছবি মুক্তি পেয়েছে গত ১১ মার্চ, আর তারপর থেকেই প্রশংসার বন্যা। বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)এর সাফল্যের ধারা অব্যাহত। এই সপ্তাহের মধ্যেই তা ২০০ কোটির ঘরের সদস্য হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। মাত্র ২ সপ্তাহে রেকর্ড ব্যবসা (Record business) করেছে এই ছবি। কিন্তু মঙ্গলবার অর্থাৎ গতকাল ব্যবসার পরিমাণ খানিকটা কমল। যদিও সামগ্রিক ব্যবসার রেকর্ড দেখলে চওড়া হাসি পরিচালক প্রযোজকদের(Director Producer) মুখে।

২০০ কোটির ক্লাবে পৌঁছে এবার একটু কি থমকে দাঁড়ানো? দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার বেশ খানিকটা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির ব্যবসা। প্রায় ১৫ শতাংশ ব্যবসা কমল এই ছবির বলেই জানা যাচ্ছে। ১২তম দিনে এই ছবি মোট ১০.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে এই ছবি প্রায় ১০৫ থেকে ১১০ কোটি টাকার আয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু এত কিছুর মধ্যেও মন খারাপ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)। ছবির সাফল্যে নিয়ে উচ্ছ্বসিত বিবেক প্রকাশ্যে আনলেন এক অজানা তথ্য। পরিচালক বলছেন এই ছবিতে গান গাওয়ার কথা ছিল কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর এর। কথাও হয়েছিল। কিন্তু শেষমেশ আর হল না। উল্লেখ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে কোনও গান নেই। কারণ এটি ট্র্যাজিক ছবি। তবে এই ছবিটি গণহত্যার শিকার যাঁরা তাঁদের প্রতি শ্রদ্ধার্ঘও। বিবেক বলছেন,তিনি একজন কাশ্মীরি গায়ককে দিয়ে লোকগান রেকর্ড করেছেন এবং তিনি চেয়েছিলেন লতা দিদি সেই গান গাইবেন। তিনি পেশাগত ভাবে গান গাওয়া ছেড়ে দিলেও অনুরোধ করায় রাজি হয়েছিলেন। তারপর সব ওলটপালট হয়ে গেল। ওনার সঙ্গে কাজ করাটা স্বপ্নই রয়ে গেল।

স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো : এটা রাজ্য সরকারের ব্র্যান্ড, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ(Taran Adarsh) পোস্ট করে জানিয়েছেন যে ভালই ব্যবসা করছে এই ছবি। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে এই ছবি ২০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে। এখনও পর্যন্ত এই ছবি মোট ১৯০.১০ কোটি টাকার ব্যবসা করেছে।

 

Related articles

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...

করো লড়াই: ঘুরে দাঁড়ানোর মুহূর্তে মনীষীদের শ্রদ্ধা তৃণমূল সুপ্রিমোর

লড়াইয়ের মুহূর্তে মনীষীদের প্রণাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Beranjee)। বৃহস্পতিবার, ’করো লড়াই...’ প্রতুল মুখোপাধ্যায়ের গানের ধ্বনিতেই...

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...