Thursday, June 25, 2026

চলতি মাসেই পরপর ৪ দিন বন্ধ ব্যাঙ্ক! শীঘ্রই সেরে ফেলুন যাবতীয় কাজ

Date:

Share post:

মার্চ মাসেই পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর্থিক লেনদেন বা ব্যাঙ্কের অন্য কাজকর্ম বাকি থাকলে ভুগতে হবে আপনাকেই। তাই দেরি না করে সেরে ফেলুন ব্যাঙ্কের সমস্ত কাজ। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ আর এই ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে। স্বভাবতই সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো : এটা রাজ্য সরকারের ব্র্যান্ড, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

আগামী ২৮ ও ২৯ মার্চ (সোম ও মঙ্গলবার) ব্যাঙ্ক ইউনিয়নের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে ২৬ তারিখ অর্থ্যাৎ শনিবার ও তারপর রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক।


IBA-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ও অনান্য একাধিক দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন(AIBEA),ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া(BEFI) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন(AIBOA) নোটিস জারি করে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের বিষয়ে জানিয়েছে। স্বভাবতই ধর্মঘটের জেরে ব্যাঙ্কের কাজ কিছুটা হলেও প্রভাবিত হতে চলেছে।

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...