Thursday, June 4, 2026

রাজনীতির রং চড়ানোর চেষ্টা: রামপুরহাট কাণ্ডে এবার শাহ সাক্ষাতে তৃণমূল

Date:

Share post:

বীরভূমের রামপুরহাটে(Rampurhat) অগ্নিদগ্ধ হয়ে আট মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই উত্তাল গোটা রাজ্য। মঙ্গলবার এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিজেপি(BJP) সাংসদরা। এরই পাল্টা দিয়ে বুধবার অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তৃণমূলের(TMC) সংসদীয় দল। ইতিমধ্যেই এই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে তৃণমূল। বুধবার সংসদে দাঁড়িয়ে একথা জানান লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাটের ঘটনায় রাজনীতির রং দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বগটুই গ্রামের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পারিবারিক বিবাদের এই ঘটনা ঘটেছে। বিজেপি, সিপিএম রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করছে।” এর পাশাপাশি তিনি আরও জানান, আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ করব। এবং বগটুইয়ের ঘটনার বিস্তারিত তাঁকে জানানো হবে।

আরও পড়ুন:স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো : এটা রাজ্য সরকারের ব্র্যান্ড, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে রামপুরহাট কাণ্ডে এদিন বিরোধীদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। কিন্তু ঘটনা ঘটার পর সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের একের পর এক প্রতিনিধিকে পাঠানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে। সিট গঠন করে তদন্ত চলছে। সরকার কখনো চায় না তার রাজ্যে কোনরকম হত্যাকাণ্ড ঘটুক।” এর পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, “বিরোধীদের কাছে সরকারের বিরোধিতা করার কোন ইস্যু নেই। তাই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা চালাতে।”

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...