Monday, June 22, 2026

স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো : এটা রাজ্য সরকারের ব্র্যান্ড, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছতেই স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো (Biswa Bangla Logo) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এটা রাজ্য সরকারের ব্র্যান্ড। কাজেই এ নিয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তার কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান আদালত যে রায় দেবে তা তারা মেনে নিতে প্রস্তুত। কিন্তু এই বিষয়টি নিয়ে অহেতুক জল ঘোলা করা হচ্ছে।

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) নারী শিশু ও সমাজ কল্যাণ দফতর আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “এরা সব কিছুতেই তৃণমূলের দোষ দেখে। আমরা স্কুলে বিনা পয়সায় ব্যাগ, জুতো দিই। সেখানে এই পোশাকও দেওয়া হবে, সেখানে লোগো থাকবে। আমরা বাংলার নামটা ভুলি কী করে বলুন তো। সরকারের লোগো থাকবে না? এই লোগোটা আমি তৈরি করেছিলাম। রাজ্য সরকারের বেশিরভাগ লোগো আমার তৈরি করা। তার জন্য পয়সা নেই না।আর এটা তো প্রাইভেট স্কুলের জন্য নয়, সরকারি স্কুলের জন্য। যেখানে আমরা বিনা পয়সায় ড্রেস দিই, জুতো দিই। তাদের একটা সরকারের লোগো থাকবে না? জামা প্যান্টটা পাচ্ছে কোথা থেকে তারা? তারা তো বিশ্ব জুড়ে বাংলার নামটা বলবে, গর্ব করবে..এটা তো গর্ভমেন্টের ব্র্যান্ড।ভারত সরকার যদি সরকারের স্ট্যাম্প ব্যবহার করতে পারে, তা হলে আমরা কেন ব্যবহার করব না।”

আরও পড়ুন- রামপুরহাটের পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ইতিমধ্যেই সরকারের দেওয়া স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো (Biswa Bangla Logo) লাগানোর সরকারি নির্দেশিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। সেই প্রসঙ্গেও তিনি বলেন, “কে একটা কোর্টে দিয়ে বলে দিল, ওটা নাকি তৃণমূলের লোগো। খোঁজই রাখে না। লোগোটা আমি তৈরি করেছিলাম। আর তৈরি করে ওটা বাংলা সরকারকে দিয়েছিলাম। আইন করে ওটা বাংলা সরকারের কাছে আছে।”

Related articles

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...