Monday, June 22, 2026

Biman: মৃত্যু নিয়ে রাজনীতির চেষ্টা, বাধার মুখে বিমান

Date:

Share post:

বাম আমলে একের পর এক গণহত্যার কথা ভোলেনি বাংলার মানুষ। তাই মৃত্যু নিয়ে ঘোলা জলে মাছ ধরতে যাওয়া বাম নেতাদের বাধা দিল রামপুরহাটের বগটুই। বুধবার, ভোর হতেই গ্রামে হাজির হন সিপিআইএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কিন্তু তাতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর এলাকায় শান্তি বজায় রাখতে বিমান বসুদের বাধা দেওয়া হয়।

রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ অন্য বাম নেতারা বিষয়টি বুঝিয়ে বলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু নাছোড় বামনেতারা যেতে চান। পুলিশ তাঁদের জানায়, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে, সুতরাং সেখানে যাওয়া যাবে না। তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই বাধা দেওয়া হয়। কিন্তু রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলা বামেরা এই দুঃখজনক ঘটনাকে ইস্যু করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বলে মত রাজনৈতিক মহলের।

 

 

 

Related articles

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...

ভেড়া চরানো থেকে বিশ্বকাপের স্বপ্নের পারফরম্যান্স আলিরেজার, সাজঘরে মার্কিনীদের জন্য ইরানের বার্তা

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) জর কাড়ছেন গোলরক্ষকরা। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্র ইরান(Iran) প্লে অফের আশা জিইয়ে...

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...