Sunday, April 5, 2026

Art & Culture: মহাভারতের চরিত্ররা এবার শিল্পী শুভাপ্রসন্নর ক্যানভাসে

Date:

Share post:

মহাভারত(Mahabharata)- নামটার মধ্যেই লুকিয়ে আছে অনেক কিছু। যুগ যুগ ধরে যে কাহিনী শিক্ষা দিয়েছে মানুষকে । ছোট থেকে বড় হয়ে ওঠার সময় মহাভারতের কোনও না কোনও চরিত্র সময় বিশেষে ভীষণ চেনা হয়ে উঠেছে আমাদের কাছে। ঠিক সেভাবেই শিল্পী (artist) মনেও জায়গা করে নিয়েছে মহাভারতের আবেগ। তাকেই সঙ্গী করে শিল্পী শুভাপ্রসন্নর (Subhaprasanna Bhattacharjee) ক্যানভাসে(Canvas) চেনা চরিত্রটা ধরা দিয়েছে অচেনা রূপে। বিখ্যাত চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য্য (Subhaprasanna Bhattacharjee) তার চিত্র প্রদর্শনীর নাম রেখেছেন ” Faces.. a race from epic”.

কৃষ্ণসার হরিণহত্যা মামলা: ফের আইনি জটিলতায় সলমন

অনির্দিষ্টকালের জন্য স্কুল সার্টিফিকেট, প্রি-ডিগ্রি পরীক্ষা স্থগিত রাখল বিশ্বভারতী

কলকাতার আলিপুরের গ্যালারি সংস্কৃতিতে(Gallery Sanskriti) এই চিত্র প্রদর্শনী (Art exibition) চলছে। ৫ মার্চ থেকে ২৩ মার্চ ২০২২ পর্যন্ত এই প্রদর্শনী, যেখানে নিজের জীবনের অনুভূতিকে যেন মহাভারতের দর্শনের সাথে মিলিয়ে দিয়েছেন শিল্পী। কর্ন, ভীষ্ম, দ্রৌপদী, শকুন্তলা, কৃষ্ণ, শকুনি এঁরা সবাই যেন শিল্পী শুভাপ্রসন্নর মনন থেকে উঠে এসেছেন। প্রতিটি চরিত্র যেন তাঁর আবেগ অনুভূতির স্পর্শে খুব চেনা। শিল্পী নিজেও বলেছেন এই প্রদর্শনী তাঁর ছোটবেলাকার ভাবনা আর বড় হয়ে ওঠার নানা অনুভূতিকে ব্যক্ত করেছে তুলির টানে।  আর এই সব মিশে গেছে মহাভারতের চেনা অচেনা চরিত্রের রং মিলান্তিতে।

কলকাতার আলিপুরের গ্যালারি সংস্কৃতিতে এমন এক প্রদর্শনীর আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। শিল্পী শুভাপ্রসন্ন আবারও প্রমাণ করলেন তিনি তাঁর ভাবনাকে রঙের স্পর্শে আর তুলির টানে কতটা মোহময়ী করে তুলতে পারেন, যা কিনা বাস্তবকে নিয়ে যেতে পারে অসামান্য বিমূর্ততায়।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...