Wednesday, March 25, 2026

Kolkata: স্ত্রী আত্মহত্যা করেছে! খবর পেয়েই হার্ট অ্যাটাকে মৃত্যু হল স্বামীর

Date:

Share post:

সাতপাকের বন্ধন কয়েক মুহূর্তেই শেষ! রোগের জ্বালা সহ্য করতে পারেন নি স্ত্রী(Wife), বেছে নেন আত্মহত্যার(Suicide)পথ, এ খবর পাওয়া মাত্রই নিজেকে সামলাতে পারেন নি স্বামী(Husband), আচমকাই হৃদরোগে আক্রান্ত (Heart Attack)হয়ে মারা গেলেন তিনিও। বেহালার(Behala) কলাবাগান এলাকার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

laluprasad yadav : আপাতত স্থিতিশীল, এইমস থেকে ছাড়া পেলেন লালুপ্রসাদ

বেহালার বিএল সাহা রোডের কলাবাগান এলাকার দম্পতি পিংকি ঘরামি ও রাজেশ ঘরামি। পারিবারিক সূত্রে জানা যায় নার্ভজনিত সমস্যা ছিল বছর তিরিশের পিংকি ঘরামির। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আর্থিক অবস্থা ঠিক না হওয়ায় সঠিক ভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। তাই পারিবারিক অশান্তি পাশাপাশি মানসিক অবসাদ বাড়ছিল। শেষমেশ আর ধৈর্য রাখতে না পেরে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Suicide)হন পিংকি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সময় বাড়ি ছিলেন না স্বামী, পরে সবটা জানতে পেরে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্নান করতে গিয়ে শৌচালয়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জোড়া মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তথা এলাকা।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...