Wednesday, March 25, 2026

অপরাধীদের শাস্তি দিক রাজ্য: রামপুরহাট কাণ্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

বীরভূমের রামপুরহাটে(Rampurhat) আগুনে পুড়ে ৮ মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভার্চুয়ালি এক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাট প্রসঙ্গে প্রধানমন্ত্রী(PrimeMinister) বললেন, “রমাপুরহাট জঘন্য অপরাধ হয়েছে। রাজ্য সরকারকে বলব অপরাধীরা যেন শাস্তি পায়।” পাশাপাশি এই ঘটনার তদন্তে রাজ্যকে সমস্ত রকম সাহায্য কেন্দ্রের তরফে করা হবে বলেও জানান তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, “আশা করি সরকার অপরাধীদের দ্রুত সাজা দেবে। বাংলার মানুষের কাছে আমার আবেদন, অপরাধীদের যারা প্রশ্রয় দেবে তাদের ক্ষমা করবেন না।” গোটা ঘটনায় বিজেপির তরফে যেখানে তদন্ত দাবি করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তরফে কেন্দ্রে সাহায্যের প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ বিজেপিকে এই ঘটনায় সরব হওয়ার পর ইতিমধ্যেই কেন্দ্রীয় তৎপরতা শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শন করতে শীঘ্রই রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর এই বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Russia-Ukraine : ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন, কথা মোদি-বরিসের

এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে স্বাধীনতা সংগ্রামীদের উদাহরণ টেনে দেশের যুব শক্তিকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার বার্তা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ঘোষণা করেন আত্মনির্ভর ভারত যোজনা এই দেশ অনেকখানি অগ্রসর হয়েছে। বর্তমানে রপ্তানির ক্ষেত্রে অতীতের তুলনায় রেকর্ড বৃদ্ধির কথা জানান প্রধানমন্ত্রী।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...