Saturday, April 4, 2026

Weather Forecast: গরমের দাপট থেকে রেহাই পেতে কি স্বস্তির বৃষ্টি?

Date:

Share post:

চৈত্রের শুরুতেই হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী।ঘেমেনেয়ে নাকাল নিত্যযাত্রীরা। স্বস্তির বৃষ্টির দিন গুণছে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গে বৃষ্টির হলেও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাসই দেয়নি। তাও সকাল থেকেই আকাশের মুখভার দেখে বৃষ্টির আশায় বুক বাঁধছে বঙ্গবাসী।

আরও পড়ুন: Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, কলকাতার তাপমাত্রা আরও বাড়বে।বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টার বৃষ্টি হয়নি।


বুধবার সকাল থেকে কলকাতার আকাশের মুখভার। রোদের দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না বঙ্গে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়নি। তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছিই থাকবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...