Thursday, June 25, 2026

প্রয়াত শিক্ষাবিদ সুনন্দ সান্যাল

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল। মঙ্গলবার দুপুর একটা নাগাদ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যু সময় তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে।

আরও পড়ুন:Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

১৯৩৪ সালে বাংলাদেশে পাবনাতে জন্ম হয় তাঁর। নন্দীগ্রাম – সিঙ্গুর সহ বামেদের বিরুদ্ধে বহু আন্দোলনে তাঁকে প্রথম সারিতে দেখা যেত। রাজ্যে পরিবর্তনের পর স্কুলশিক্ষা বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন সুনন্দ সান্যাল। মাতৃভাষায় শিক্ষার বিষয়ে সুনন্দ সান্যাল ছিলেন বাংলার শিক্ষা আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব।


মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাম বিরোধী আন্দোলনের অন্যতম সহযোগী ছিলেন সুনন্দবাবু। বাম জমানায় শিক্ষায় দলতন্ত্রের অভিযোগেও সরব হতে দেখা যায় তাঁকে। কামদুনি-সহ বেশ কিছু ঘটনার প্রতিবাদেও রাস্তায় নেমেছিলেন সুনন্দ স্যানাল। শিক্ষার উন্নয়নে মুখর থাকতেন তিনি।এদিন তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন বহু শিক্ষাবিদ-সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...