Wednesday, March 25, 2026

HS: বগটুইয়ের পরীক্ষার্থীদের জন্য অন্য সিদ্ধান্ত! কী জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি

Date:

Share post:

কারও ঘর পুড়েছে, কারও আত্মীয় মৃত। এলাকা থমথমে। এই পরিস্থিতিতে বগটুই ও আশপাশের এলাকায় পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নেবেন কী ভাবে? বিষয়টি নিয়ে ভাবছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সরকারের সঙ্গে কথা বলে ওই এলেকায় উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানালেন উচ্চ শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeeb Bhattacharya)।

২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই উপনির্বাচন ও জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য দুবার উচ্চ মাধ্যমিকের সূচি পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতিতে বগটুই (Bogtui) গ্রামের ঘটনায় আতঙ্কে গ্রামবাসী। এলাকা ও তার আশেপাশের গ্রামে বহু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছেন। কিন্তু আতঙ্কের পরিস্থিতিতে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের। এই বিষয় নিয়ে কী ভাবছে শিক্ষা সংসদ। বুধবার, পূর্ব মেদিনীপুরের এক বৈঠকে যোগ দিতে গিয়ে শিক্ষা সংসদের সভাপতি বলেন, পরীক্ষা শুরু হতে এখনও বেশ কয়েক দিন সময় রয়েছে। ওই এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বগটুই ও সংলগ্ন এলাকার পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেন তার সব ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন:visva bharati : পড়ুয়ারা পরীক্ষা দিতে না পারলে দায় বিশ্বভারতীর, কড়া সিদ্ধান্ত কোর্টের

পাশাপাশি, চিরঞ্জীব ভট্টাচার্য জানান, গত প্রায় দুবছর কোভিডের কারণে স্কুল বন্ধ। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে।

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...