Saturday, June 20, 2026

মৃত্যুর ক্ষতিপূরণ হয় না: নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস: অতি ভয়াবহ ঘটনা। এত নৃশংস ঘটনা ঘটতে পারে ভাবিনি। রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারে সঙ্গে কথা বলে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট জানান, কেউ ছাড় পাবে না। দোষীদের ধরতে পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, মৃত্যুর ক্ষতিপূরণ হয় না। কিন্তু জীবন চালাতে অর্থের প্রয়োজন। সেই কারণে যাঁদের বাড়ি পুড়ে গিয়েছে, তাঁদের প্রাথমিকভাবে এক লক্ষ টাকা বৃহস্পতিবারই দেওয়া হবে বলে জানান মততা। পরে প্রয়োজন হলে আরও এক লক্ষ টাকা বাড়ি মেরামতির জন্য দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, নিহতদের পরিবারকে ৫লাখ টাকা সাহায্য ও পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলে জানান। ঘটনাস্থলে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পরে, মুখ্যমন্ত্রী যান রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College)। সেখান চিকিৎসাধীন আহতরা। তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তবে, নিয়ম মেনে জখমদের কাছে যাননি বলে জানান কলেজের প্রিন্সিপল।

আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ৫ জন জখম হাসপাতালে চিকিৎসাধীন। একজন ৬০ শতাংশ দগ্ধ। বাকিদের আঘাত অল্প। যিনি ৬০ শতাংশ দগ্ধ তাঁকে ১ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। অল্প জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর। তিনি জানান, আহতদের সুস্থ করতে সব রকম চেষ্টা করছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী সাহায্যে সন্তুষ্ট বগটুইয়ের আক্রান্তরা।
একনজরে সাহায্যের ক্ষতিয়ান-
• নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা সাহায্য
• পরিবারের একজনকে চাকরি
• নিহতদের পরিবারের একজন করে সদস্যকে কাছাকাছি এলাকায় গ্রুপ ডি পদে চাকরি
• ৬০ শতাংশ আহতকে ১ লক্ষ টাকা, অল্প জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...