Saturday, April 4, 2026

Atk Mohunbagan: আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কোচ থাকছেন ফেরান্ডো

Date:

Share post:

আসন্ন এএফসি কাপ (AFC Cup) ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের (ATK Mohunbagan)কোচ থাকবেন জুয়ান ফেরান্ডো(Juan Ferrando)। বৃহস্পতিবার এমনটাই জানাল বাগান কর্তারা। ২০২১-২০২২ মরশুমে মাঝপথে হাবাসের সরে যাওয়ার পর থেকে সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েছিলেন জুয়ান। আগামী মরশুম এবং এএফসি কাপের জন‍্য জুয়ানের ওপরই ভরসা রাখল বাগান কর্তারা।

এদিন এটিকে মোহনবাগানের পক্ষ থেকে বলা হয়,” আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য কোচ হিসাবে ফেরান্ডোর উপরে আস্থা রাখা হয়েছে। কোচের সঙ্গে কথা বলার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। আইএসএলে ফেরান্ডোর পারফরম্যান্স দেখেই তাঁকে কোচ হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তাঁর উপরে দল আস্থা রাখায় খুশি ফেরান্ডো। এই নিয়ে তিনি বলেন, “ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এটিকে মোহনবাগনের কর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। ক্লাব আস্থা রাখাই খুশি।”

হাবাস সরে যাওয়ার পর মরশুমের মাঝ পথে দায়িত্ব নিয়ে বাগানকে মোট ১৬টি ম্যাচে কোচিং করিয়েছেন ফেরান্ডো। তার মধ্যে মাত্র দু’টি ম্যাচে হেরেছে দল। একজন কোচ হিসাবে এটা বড় সাফল্য বলে মত কর্তাদের। আগামী ১২ এপ্রিল যুবভারতীতে ফেরান্ডোর কোচিংয়ে এএফসি কাপের ম্যাচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

আরও পড়ুন:Sunil Gavaskar: আইপিএল শুরুর আগে পাঞ্জাব কিংস দল নিয়ে কী বললেন সুনীল গাভাস্কর?

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...