Saturday, April 18, 2026

ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের ভুলেই পাক- ভূখণ্ডে পড়েছিল মিসাইল! কী বলছে রিপোর্ট

Date:

Share post:

গত ৯ মার্চ ভারত থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের মিয়াঁ চান্নু এলাকায় আছড়ে পড়েছিল। আগেই এই ঘটনা ভুলবশত ঘটেছিল বলে জানানো হলেছিল ভারতের তরফে। এবার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপটেন স্তরের এক আধিকারিকের ভুলেই (Human Error) ভারতীয় সেনার মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের (Pakistan) মাটিতে আছড়ে পড়েছিল।

গত ৯ মার্চ পাকিস্তানের ভূখণ্ডে আছড়ে পড়েছিল ভারতীয় মিসাইল। এর পর গত ১৫ মার্চ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সংসদে জানান, “দুর্ভাগ্যজনকভাবে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাক্রমে আছড়ে পড়েছিল। একেবারেই রুটিন পরীক্ষা চালানোর সময় এই ঘটনা ঘটেছে। পরে আমরা জানতে পেরেছি ওটা পাকিস্তানে গিয়ে পড়েছে। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।”

আরও পড়ুন-সর্বকালীন রেকর্ড গড়ল আন্টার্কটিকা, পুড়ছে দক্ষিণ মেরু

এয়ার ভাইস মার্শাল স্তরের এক আধিকারিকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এই তদন্ত কমিটির রিপোর্ট মঙ্গলবার জমা পড়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই ক্যাপটেন স্তরের আধিকারিকের ভুল (Human Error) সিদ্ধান্তকে দায়ী করা হয়েছে।

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...