Saturday, April 4, 2026

Metro: শিয়ালদহ মেট্রো চালুর আগেই বোর্ডে বাংলা বানান বিতর্ক

Date:

Share post:

এখনও চালু হয়নি,তার আগেই বিতর্কে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, আর কয়েকদিনের মধ্যেই শুভ উদ্বোধন কিন্তু হঠাৎ ছন্দপতন! মেট্রো স্টেশনের(Metro Station) বোর্ডে এত বাংলা বানান(Bengali Spelling) ভুল? গাফিলতি নাকি অবহেলা আর উদাসীনতার চরম নিদর্শন?

সর্বকালীন রেকর্ড গড়ল আন্টার্কটিকা, পুড়ছে দক্ষিণ মেরু

বাংলার বুকে আরও এক নতুন মেট্রো যাত্রা শুরু হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নয়া রুটের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ, আর সেই স্টেশনেই কিনা এত মারাত্মক ভুল? পরিষেবাস্থলে নানা নির্দেশ ও পরামর্শ ইংরেজি হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা। কিন্তু সেই বাংলা নিয়েই চরম বিতর্ক! ভুল আর বিভ্রান্তিতে ভরা নির্দেশাবলীর বোর্ড। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনে প্রবেশ করলেই, মূল গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টারের পাশে রয়েছে নির্দেশিকা বোর্ডটিকে। ‘সল্টলেক স্টেডিয়াম’ সেখানে হয়ে গিয়েছে ‘সল্ট লেক স্টেডিয়ায।’সেক্টর ফাইভ লেখাটাও বড় অদ্ভুত। ‘স্টেশন’শব্দ লেখা হয়েছে‘স্টেশান’হিসেবে। এরপর চোখ রাখবেন অন্যান্য নিয়মাবলীতে। ‘প্ল্যাটফর্ম’হয়ে গিয়েছে ‘প্যাটফর্ম’,ট্রেনের ছাদ হয়ে গেছে ‘ছাত’ উঠবেন না। এগুলো নমুনা মাত্র, ভুলের তালিকা দীর্ঘ। স্বভাবতই প্রশ্ন তাহলে কি মেট্রো কর্তৃপক্ষের বা সংশ্লিষ্ট বিভাগের কারোর বাংলা ভাষা জানা নেই?

উত্তর নেই কারোর কাছে। কী করে এত বড় ভুল হয়? কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে, তাঁদের বক্তব্য,স্টেশন পুরদস্তুর চালু হওয়ার আগে সব চেক করা হবে। বুধবার এমনটাই জানান ইস্ট-ওয়েস্ট মেট্রো নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর জিএম এ কে নন্দী।
যদিও বিষয়টিকে এত হালকা ভাবে নিতে পারছে না অনেকেই। তাঁদের অভিযোগ, বাংলা ভাষার প্রতি অবহেলা ও তুচ্ছ—তাচ্ছিল্যেরই প্রতিফলন ঘটেছে কেন্দ্রীয় সরকারি এই পরিষেবায়। তাহলে কি এখানেও বাংলাকে অবহেলা করার চেষ্টা নাকি ষড়যন্ত্র?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...