Monday, March 30, 2026

‘আমরা কবিতা প্রেমী’-র উদ্যোগে বিশ্ব কবিতা দিবস পালন

Date:

Share post:

২১ মার্চ দিনটিতে বিশ্বজুড়ে কবিতা উৎসব পালিত হয়। এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই উৎসব। এদিন জিজিসি ইউনাইটেড ক্লাবের আমন্ত্রণে মধ্যমগ্রামের গঙ্গানগরে ক্লাব মঞ্চে বিশ্ব কবিতা দিবস পালন করে ‘আমরা কবিতা প্রেমী’। ছোত-বড় সকলকে সঙ্গে নিয়ে এবছর ষষ্ঠ বার কবিতা পাঠের মধ্যে দিয়ে বিশ্ব কবিতা দিবস পালন করল ‘আমরা কবিতা প্রেমী’।

আরও পড়ুন:Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

উৎসবে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা ছোট-বড় সকলেই। কচিকাঁচা থেকে শুরু করে কবিতা প্রেমীরা এদিন একাধিক কবিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে। এদিনের গোটা অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কবি মুকুল দেব ঠাকুর, কবি মঞ্জু বন্দ্যোপাধ্যায় ও কবি সুশান্ত মুখোপাধ্যায়।


প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২১ মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষার প্রসার ঘটাতেই এই দিবসটি পালিত হয়। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ইউনেস্কোর তরফে বলা হয়, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

Related articles

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...