Monday, June 8, 2026

Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

Date:

Share post:

প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার একটি রিয়েলিটি শো-তে তিনি অংশ নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা।অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

আরও পড়ুন:‘বাংলার প্রগতি চায় না বিজেপি’, বিধানসভায় বিস্ফোরক পঞ্চায়েতমন্ত্রী

বুধবার সন্ধেবেলা একটি টিভি শোয়ের অনুষ্ঠানে যোগ দেন তিনি। রাতের দিকে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালের নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলে সেই প্রস্তাবে রাজি হননি তিনি।এরপর বাড়িতেই স্যালাইনসহ ব্যবস্থা করা হয়।এরপর কাত ১টা ১০ মিনিটে মারা যান তিনি।

একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি। সুরের আকাশে, লাঠি, সবার উপরে মা, তুফান, ইন্দ্রজিৎ, সখী তুমি কার, দান প্রতিদান, ভাই আমার ভাই, মায়ার বাঁধন, আপন হল পর-সহ একাধিক ছবিতে তিনি নায়কের ভূমিকায় দশকের পর দশক ধরে অভিনয় করে মানুষের মন জয় করেছেন ৷ টালিগঞ্জের প্রিয় অভিনেতা সবার কাছে মিঠুদা নামেই পরিচিত ছিলেন ৷ শ্যুটিং ফ্লোরে তিনি সবার প্রিয় মিঠুদা ছিলেন ৷ সবার সঙ্গে অত্যন্ত ভাল ব্যবহারই ছিল তাঁর চরিত্রের অন্যতম ভাল দিক ৷

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...