Monday, June 8, 2026

Shoot out: ফের নদিয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা, ভর্তি NRS হাসপাতালে

Date:

Share post:

রামপুরহাটের তৃণমূল উপ-প্রধানের বোমা মেরে খুনের পর ফের টার্গেট নদিয়ায় তৃণমূল নেতা। ইতিমধ্যে রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। এরইমধ্যে নদিয়ার হাঁসখালিতে আবারও গুলিবিদ্ধ তৃণমূল নেতা। তাঁর বাড়ির সামনেই তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতার NRS মেডিক্যালে । গোটা ঘটনাকে ঘিরে নদিয়ায় শুরু হয়েছে উত্তেজনা। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন:Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম সহদেব মণ্ডল। তাঁর স্ত্রী অনিমা মণ্ডল স্থানীয় বগুলা ২ নম্বর পঞ্চায়েতে সদস্যা। এদিন রাত আটটায় হাঁসখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন সহদেব।ঠিক তখনই পেছন থেকে বাইকে করে এসে তাঁকে লক্ষ্য দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা।তারপরই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


সহদেব মণ্ডলকে প্রথমে স্থানীয় বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এরপর জেএনএমে পাঠানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় শেষপর্যন্ত তাঁকে কলকাতার NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কেন সহদেবকে লক্ষ্য করে শুটআউট করা হল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...