Monday, June 15, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুলিশি অভিযান, রাজ্যের একাধিক জেলায় উদ্ধার বোমা-অস্ত্র

Date:

Share post:

রাজ্যে অস্ত্র-বোমা মুক্ত করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই নড়েচড়ে বসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের পুলিশ। শুক্রবার বীরভূমের মারগ্রাম থেকে উদ্ধার হল ৬০টি তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চলছে। বৃহস্পতিবার আসানসোলে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে।এর আগে কুলটি, হীরাপুর, ডিসেরগড়ের পর এবার বারাবনি বিধানসভার সালানপুরে এই অস্ত্র কারখানা উদ্ধার করে পুলিশ। কারখানাটি সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চিতলডাঙা এলাকায় । কারখানা থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজই তাদের আদালতে তোলা হবে।

আরও পড়ুন:Petrol Diesel Price Hike:জ্বালানির দামে আগুন! মাথায় হাত মধ্যবিত্তর


বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নিহতদের পরিবারের সঙ্গে একান্তে কথা বলে রাজধর্ম পালন করেন তিনি। যা সত্যিই নজিরবিহীন। প্রতিশ্রুতিমত তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতারের নির্দেশ দেন। সেইসঙ্গে নিহতদের পরিবারকে চাকরি ও অর্থ সাহায্য নিজের হাতে তুলে দেন। পাশাপাশি রাজ্যে যাতে কোনওভাবে হিংসা ছড়াতে না পারে সে ব্যাপারে পুলিশকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্র ও বোমামুক্ত করতে কড়া নির্দেশ দেন তিনি। তাঁর সুস্পষ্ট নির্দেশ, সারা বাংলায় তল্লাশি চালিয়ে যেখানে যত বোমা, যন্ত্রপাতি রয়েছে, তা উদ্ধার করতে হবে। পুলিশকে এজন্য কঠোর হতে হবে। কাউকে রেয়াত করলে চলবে না।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুরু হয়েছে পুলিশি তৎপরতা। রাজ্য পুলিশের ডিজি অমিত মালব্য আগামী দশদিন রাজ্যজুড়ে বেআইনি অস্ত্রশস্ত্রের সন্ধানে বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন। অভিযান চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্র ও বোমা বাজেয়াপ্ত করা হবে বলে জানা গেছে।

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...