Monday, June 15, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মোহনবাগানের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত। বাকি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। আর বৃহস্পতিবার সন্ধ্যায় সেটাও সম্পন্ন হয়ে গেল মোহনবাগান তাঁবুতে। শতাব্দিপ্রাচীন ক্লাবের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দেবাশিস দত্ত।

২) আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কোচ থাকবেন জুয়ান ফেরান্ডো। বৃহস্পতিবার এমনটাই জানাল বাগান কর্তারা। ২০২১-২০২২ মরশুমে মাঝপথে হাবাসের সরে যাওয়ার পর থেকে সবুজ-মেরুনের দায়িত্ব নিয়েছিলেন জুয়ান।

৩) চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি । সিএসকে দলের নতুন নেতা হলেন রবীন্দ্র জাদেজা । বৃহস্পতিবার এমনটাই জানান হল চেন্নাই কতৃপক্ষের তরফ থেকে।

৪) বুধবার বাহরিনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে ২-১ হেরেছে ভারত । দল হারলেও দলের খেলায় খুশি ভারতীয় কোচ ইগর স্টিমাচ। বিশেষ করে রোশন সিং-এর খেলা মুগ্ধ করেছে ভারতীয় কোচকে।

৫) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলে নিল কেকেআর। গত বুধবার নিজেদের মধ‍্যেই দু’টি দলে ভাগ হয়ে গিয়ে  অনুশীলন ম্যাচ খেলে তারা। কেকেআরের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী একটি দলের নাম টিম গোল্ড, অন্যটি টিম পার্পেল।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...