Tuesday, May 19, 2026

Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিহতদের পরিবারের সমস্ত দাবি নিজে দাঁড়িয়ে শুনলেন।
  • স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে গড়িয়াহাট উড়ালপুল। শুক্রবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাট উড়ালপুল। ভারবহন ক্ষমতা পরীক্ষা করবে হুগলি রিভার ব্রিজ কমিশন।
  • তিলজলা গুলিকাণ্ডে এবার বিহার থেকে গ্রেফতার মূল অভিযুক্ত জিবোধ রাই-সহ তিনজন। হোলির সকালে তিলজলায় হনুমান মন্দিরের কাছে গুলি চালানোর অভিযোগ ওঠে জিবোধ ও তার ভাইদের বিরুদ্ধে।
  • চারদিনে ৩ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম।
  • রামপুরহাট অগ্নিকাণ্ডে তদন্ত করছে বিশেষ তদন্তকারী দল (সিট)। বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেনকেও গ্রেফতার পুলিশের।
    রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ এলে সাসপেন্ডেড বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।
  • বৃহস্পতিবার রামপুরহাট অগ্নিকাণ্ডের শুনানি শেষ হয়েছে কলকাতা হাইকোর্টে। আজ ওই মামলায় রায় দিতে পারে আদালত। বেলা সাড়ে ১০টা নাগাদ রায় ঘোষণা হতে পারে।
  • শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নেবেন যোগী আদিত্যনাথ। বিকেল ৪টে নাগাদ লখনউয়ে ওই শপথ অনুষ্ঠানটি রয়েছে।
  • শুক্রবার বেলা ১১টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। ওই একই সময়ে রয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন।
  • ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ফের নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সভায় ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন।





Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...