Thursday, April 2, 2026

হাইকোর্টের নির্দেশে বগটুই গ্রামে সিবিআইয়ের ফরেন্সিক টিম

Date:

Share post:

বগটুই কাণ্ডে সিবিআইয়ের তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের নির্দেশ হাইকোর্টের নজরদারিতে CBI এই তদন্ত করবে। শুক্রবার আদালতের রায়ের পরই বগটুই গ্রামে পৌঁছয় CBI-এর ফরেনসিক টিমের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেন তারা।


আরও পড়ুন:অপারেশন শুরুর মুহূর্তেই ওটিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে


এদিকে হাইকোর্টের নির্দেশে বগটুই-কাণ্ডের তদন্তভার নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী শনিবার তারা পৌঁছবে রামপুরহাট থানার বগটুই গ্রামে। তার আগেই আজ কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএল- এর বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে যান। শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ সিএফএসএল- এর বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই দলে রাসায়নিক, ব্যালিস্টিক বিশেষজ্ঞরাও ছিলেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেন তারা। কীভাবে আগুন লাগানো হয়, বাইরে থেকে পেট্রল বোমা ছোঁড়া হয়েছিল কিনা, এই সমস্ত নমুনা সংগ্রহ করতেই আজ ঘটনাস্থলে যান তারা।
এদিকে শুক্রবার বগটুই কাণ্ডে ধৃত অপসারিত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত। বৃহস্পতিবার তারাপীঠ থেকে গ্রেফতারের পর শুক্রবারই তাঁকে আদালতে তোলা হয়।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...